প্রায় চার দশক পর আদালতের রায়ে সিলেটে রাধা-মাধব মন্দিরের ৬ শতক জমি উদ্ধার

Sanatan Patra
Sanatan Puja 2026

দীর্ঘ প্রায় ৪০ বছর পর আদালতের রায়ের ভিত্তিতে সিলেট নগরীতে অবস্থিত রাধা-মাধব মন্দির-এর ৬ শতক জমি দখলমুক্ত করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল রোড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বুলডোজার ব্যবহার করে জমির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

প্রাপ্ত তথ্যে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিটি অবৈধ দখলে থাকায় মন্দির কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে দায়ের করা মামলার রায়ে উক্ত জমিকে রাধা-মাধব মন্দিরের বৈধ ও নিজস্ব সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আদালতের সেই নির্দেশনার আলোকে বেদখল অংশ উচ্ছেদ করে জমিটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

উচ্ছেদ অভিযানে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. পারভেজ, সহকারী কমিশনার (জুডিসিয়াল—মুন্সিখানা শাখা, সীমান্ত শাখা) বলেন,
“আদালতের রায় ও সংশ্লিষ্ট প্রামাণ্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে যে জমিটি রাধা-মাধব মন্দিরের নিজস্ব সম্পত্তি। আদালতের নির্দেশনা অনুযায়ী বেদখল অংশ উচ্ছেদ করা হয়েছে।”

এদিকে মন্দিরের এক সিনিয়র প্রতিনিধি সন্তোষ প্রকাশ করে বলেন,
“দীর্ঘ সময় পর আদালতের রায়ের মাধ্যমে মন্দিরের জমি ফিরে পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ প্রক্রিয়ায় সহযোগিতা করা সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।”

উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় জনগণ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top