নিখোঁজ দিশা রাণী: গংগাচড়া থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

Sanatan Patra
নিখোঁজ দিশা রাণী
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রংপুর
রংপুরের গংগাচড়া উপজেলার কুড়িবিশ্বা এলাকা থেকে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ মেয়েটির নাম দিশা রাণী। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে দিশা রাণী প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্কুলে পৌঁছায়নি বলেও নিশ্চিত করেছে পরিবার ও স্বজনরা।

নিখোঁজ দিশা রাণীর পিতা দিলীপ চন্দ্র এবং মাতা কল্পনা রানী। তাদের বাড়ি কুড়িবিশ্বা গ্রামে। সকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েটির কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

দিশার নিখোঁজের ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়ি, স্কুল ও আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ দিশা রাণীকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে তাকে নিরাপদে আটকে রেখে নিচে দেওয়া নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য।

যোগাযোগ নম্বর:
০১৫৮১৬৩৩১০৭
০১৬২২৯১৯১৪৮
...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top