🔥 প্রশ্ন ও প্রস্থান 🔥
কোথায় যাচ্ছো?
মাটির নিচে।
এমন কেন?
জীবন যে বিষে।
কে দিলে বিষ?
মানুষই আজ।
মানুষ? তবু?
দেয় না কিছু সাজ।
কেন গেলে চুপচাপ?
আলো নিভেছে,
নিঃশব্দ আজ কাঁদে এই জগৎ।
কী হয়েছিল, বলো তো ভাই?
হাসতে হাসতে গুলি খাই।
কে মারলো?
শান্তির মন্ত্রপাঠকারী,
নাম তার "রক্ষক",
কাজ জল্লাদ-সারথি।
আহা, শিশু ছিলে না?
হ্যাঁ, বই ছিল হাতে, পিঠে ব্যাগ।
আর কী ছিল?
মায়ের রান্না,
মাংসের ঝাল ভাজা।
সব গেল?
গেলো, আগুনে, শব্দে, ধোঁয়ায়—চোখে অন্ধকার।
এই দেশ তবে?
ধ্বংসের মেলা।
বাঁচা কোথায়?
যেখানে আর কেউ বাঁচে না।
---
✍️ উত্তম অরণ
#প্রশ্নওপ্রস্থান #শিশুহত্যা #মানবতা #আধুনিকনরক #বাংলারবুকে #সত্যিকবিতা #Poetry_Of_Pain
প্রকাশ:
|
আপডেট:
...