ঈদে ‘দম’ সিনেমা নিয়ে রেদওয়ান রনি

Sanatan Patra
‘দম’ সিনেমা নিয়ে রেদওয়ান রনির ব্যাখ্যা
দম সিনেমার ট্রেলার
সংবাদ লোগো
বিনোদন ডেস্ক
SonatanPatro News Portal
ঈদে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। পোস্টার ও টিজারের পর মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় সিনেমার অফিশিয়াল ট্রেলার। অনুষ্ঠানে পরিচালকসহ শিল্পী-কলাকুশলী ও প্রযোজক উপস্থিত ছিলেন।

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে তুলনা শুরু হয় দক্ষিণ ভারতীয় সিনেমা ‘দ্য গোট লাইফ’-এর সঙ্গে। এ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, “পৃথিবীর সব মরুভূমি এক রকম, আকাশ থেকে প্রকৃতির অনেক কিছুই একই রকম দেখায়। তার মানে এই নয় যে একটি থেকে আরেকটি অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে।” তিনি আরও যোগ করেন, “আমরা যখন এ সিনেমার ঘোষণা দিয়েছিলাম তখনই জানিয়েছিলাম এটি সত্য ঘটনা অবলম্বনে একটি সার্ভাইভাল গল্প। যে ছবির সঙ্গে মিল খোঁজা হচ্ছে সেটি মুক্তি পেয়েছে তারও বছরখানেক পর। তাহলে আমি কি টাইম ট্রাভেল করে আগে দেখে এসেছি?”— বলে হাস্যরসও করেন তিনি।

পরিচালক জানান, সিনেমার গল্পটি তিনি পেয়েছেন প্রথম আলোর ঈদসংখ্যা ম্যাগাজিনে প্রকাশিত একটি গল্প থেকে। সেই গল্প পড়ে তার চোখে পানি চলে আসে এবং সেটিকে পর্দায় আনার আগ্রহ জন্ম নেয়। রনি বলেন, “একজন মানুষের মানসিক শক্তি কতটা দমদার হতে পারে, তা পর্দায় দেখা যাবে। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।”

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় চরকি, এসভিএফ ও আলফা–আই স্টুডিওজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ট্রেলারটি। ১ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারে দেখা যায় আফরান নিশো অভিনীত নূর চরিত্রের ভয়েস ওভার দিয়ে গল্প শুরু হয়। ভয়েস ওভারে নিশো বলেন, “জন্মের পরেই শুরু হয় দমের খেলা। আর মৃত্যুর যহন আপনি খুব কাছাকাছি, তহন দম ধইরা রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইড়া দিতে আরও কষ্ট।”

ট্রেলারে দেখা যায় নূর চরিত্রটিকে একটি গোষ্ঠী আটকে রেখে মুক্তিপণ দাবি করছে। না দিলে হত্যা করা হবে। এছাড়া চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর অভিনীত চরিত্রের ঝলকও দেখা যায়। জানা গেছে, সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ‘ইউ’ (U) গ্রেডে সনদ পেয়েছে, অর্থাৎ এটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদ। ছবির বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ মুক্তি পাবে পবিত্র ঈদুল ফিতরে।
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | আপডেট: বিকেল ৫:০০
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। গোট লাইফ-এর সঙ্গে তুলনা প্রসঙ্গে পরিচালক জানান, এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সার্ভাইভাল গল্প।
‘দম’ সিনেমা নিয়ে রেদওয়ান রনির ব্যাখ্যা
দম সিনেমা, রেদওয়ান রনি, আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী, গোট লাইফ, বাংলা সিনেমা, ঈদ মুক্তি
...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top