সনাতন পত্র ডেস্ক
সংবাদের বিষয় প্রতিবেদন
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন
ছড়িয়ে পড়েছে। জীবনের ৪৪ বসন্ত পেরোনোর পর অবশেষে তিনি বিয়ের পিঁড়িতে বসতে
যাচ্ছেন বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি ভারতীয়
শোবিজে একের পর এক তারকা বিয়ের খবরে যখন সরগরম, তখন আনুশকার এই সম্ভাব্য বিয়ে
নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসাত ডটকম সূত্রে জানা গেছে, ‘বাহুবলি’ খ্যাত এই অভিনেত্রী এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন। ওই ব্যবসায়ী নাকি অভিনেত্রীর পরিবারের পরিচিত এবং বর্তমানে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা চলছে। উভয়ের সম্মতিতেই বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ‘বাহুবলি’ সিনেমায় সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে আনুশকার অনস্ক্রিন রসায়ন দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল। তবে অতীতে এসব গুঞ্জন নাকচ করে আনুশকা জানান, প্রভাস তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। তিনি বলেন, ‘আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু, যাকে রাত ৩টার সময়ও ফোন করতে পারি।’
ভারতীয় গণমাধ্যম আরও জানিয়েছে, বিয়েটি হতে পারে একেবারেই ঘরোয়া পরিবেশে, যেখানে শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি থাকবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে দুই পরিবারের মধ্যে আলোচনা অনেকদূর এগিয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবে সাম্প্রতিক এই গুঞ্জন নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আনুশকা শেঠি।

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬
...