প্রস্থান
তুমি বলেছিলে বৃষ্টি ভালোবাসো
অপেক্ষায় ছিলাম কখন আসে বর্ষা,
তুমি বলেছিলে ভিজবে ঝাউ বনে
সাগর পাড়ে অবহেলায় গড়া
আমরা প্রথম পাপড়ি ছড়াবো তাতে।
গিয়ে দেখি, তুমি ছাতা হাতে দাঁড়িয়ে
বুঝলাম, বৃষ্টি তুমি ভালোবাসো ঠিক ই
কাঁদার বোঝা, পছন্দ নয় তোমার ,
ভালোবাসা তুমি দূর থেকে সুন্দর
কাছে এলেই না পাওয়ার গুঞ্জনে
আলোক বিহীন পাথর চাঁপা ঘাস।
ধীরে ধীরে তুমি ঝাপসা হতে
দৃষ্টির অগোচরে,
দুফোঁটা বৃষ্টি আমার চিবুক ছোঁয়
সুদূর আকাশ ভারি হয়ে ওঠে আরো ,
তোমাকে ছোঁয়ার দুঃসাহস আমার নেই
বৃষ্টি তুমি, ছাতার আড়ালে আভা।
...