নিজস্ব প্রতিবেদক
সনাতন পত্রো ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ১২ মার্চ ২০২৬ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৪টি পদে একজন করে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এসব পদ মূলত প্রশাসনিক, একাডেমিক ব্যবস্থাপনা, অর্থ ও হিসাব, পরীক্ষা নিয়ন্ত্রণ, প্রকৌশল ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে। প্রতিটি পদের জন্য নির্ধারিত বেতন স্কেল ও গ্রেড উল্লেখ করা হয়েছে।
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ), পরিচালক (তথ্য ও গণসংযোগ বিভাগ), পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা বিভাগ), লাইব্রেরিয়ান (লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগ) এবং পরিচালক (এসএসএস বিভাগ)—এই পাঁচটি পদের বেতন স্কেল ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)। প্রতিটি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।
আঞ্চলিক পরিচালক (এসএসএস বিভাগ) এবং যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) পদ দুটি গ্রেড-৪ভুক্ত। এসব পদের বেতন স্কেল ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা। এখানেও প্রতিটি পদে একজন করে নিয়োগের কথা বলা হয়েছে।
এছাড়া সিনিয়র মেডিক্যাল অফিসার (প্রশাসন বিভাগ), উপপরিচালক (পিপিডি), উপপরিচালক (সংগ্রহ), উপপরিচালক (অর্থ), উপপরিচালক (অডিট), উপ-আঞ্চলিক পরিচালক (এসএসএস বিভাগ) এবং উপপরিচালক (এস্টেট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগ) পদগুলো গ্রেড-৫ভুক্ত। এসব পদের বেতন স্কেল ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য পদ অনুযায়ী কম্পিউটার লিটারেসি টেস্ট নেওয়া হবে। লিখিত ও কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে ৪ মাত্রার স্কেল এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৫ মাত্রার স্কেল থাকলে আনুপাতিক হারে জিপিএ বা সিজিপিএ নির্ধারণ করা হবে। নবম ও তদূর্ধ্ব গ্রেডের পদে সনাতন পদ্ধতিতে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ বা সিজিপিএ ৩.০০–এর নিচে হলে তা গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র নির্ধারিত ফরমে পূরণ করতে হবে। ফরম সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা রেজিস্ট্রারের দপ্তর থেকে সংগ্রহ করা যাবে। ডাকযোগে ফরম সংগ্রহ করতে চাইলে ১০ টাকার ডাকটিকিটসহ নিজ ঠিকানা লেখা ৪.৫×১০ ইঞ্চি খাম পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট বা গ্রেডশিট, প্রশিক্ষণ সনদ (কম্পিউটার ও অন্যান্য), অভিজ্ঞতার সনদ, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনকারীকে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রার্থিত পদের জন্য ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
মোট দুই সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ বরাবর ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। চাইলে সরাসরি রেজিস্ট্রার অফিসেও জমা দেওয়া যাবে। সরাসরি জমা দিলে প্রাপ্তিস্বীকার দেওয়া হবে।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের ফরোয়ার্ডিং লেটারসহ আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার একটি পরীক্ষার ফলাফল শিথিলযোগ্য হতে পারে।
আবেদন ফরম স্বহস্তে অথবা কম্পোজ করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া কোনো কাগজপত্র ফেরত দেওয়া হবে না।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে পারেন:
https://www.bou.ac.bd/
আবেদন জমা দেওয়ার শেষ সময় ১২ মার্চ ২০২৬, অফিস চলাকালীন সময় পর্যন্ত। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬
...