প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী

Sanatan Patra
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা
Sonatanpatro Logo
নিজস্ব প্রতিবেদক
সনাতনপত্র

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান:
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় পাওয়ার পর বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকালে শপথ নিয়েছেন। একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে। দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন। 

 মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার সকাল থেকে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ফোন করে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন নির্বাচিত সংসদ সদস্য নিশ্চিত করেন যে তারা শপথের ডাক পেয়েছেন। কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট নেতাদের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 


পূর্ণমন্ত্রী হচ্ছেন যাঁরা
০১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
০২. আমীর খসরু মাহমুদ চৌধুরী
০৩. সালাহউদ্দিন আহমদ
০৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু)
০৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
০৬. এ জেড এম জাহিদ হোসেন
০৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
০৮. আবদুল আউয়াল মিন্টু
০৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
১০. মিজানুর রহমান মিনু
১১. নিতাই রায় চৌধুরী
১২. খন্দকার আবদুল মুক্তাদীর
১৩. আরিফুল হক চৌধুরী
১৪. জহির উদ্দিন স্বপন
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
১৬. আফরোজা খানম (রিতা)
১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১৮. আসাদুল হাবিব দুলু
১৯. মো. আসাদুজ্জামান
২০. জাকারিয়া তাহের
২১. দীপেন দেওয়ান
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম

 

প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা
০১. এম রশিদুজ্জামান মিল্লাত
০২. অনিন্দ্য ইসলাম অমিত
০৩. মো. শরিফুল আলম
০৪. শামা ওবায়েদ ইসলাম
০৫. সুলতান সালাউদ্দিন টুকু
০৬. কায়সার কামাল
০৭. ফরহাদ হোসেন আজাদ
০৮. আমিনুল হক (টেকনোক্র্যাট)
০৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
১০. হাবিবুর রশীদ
১১. মো. রাজিব আহসান
১২. মো. আব্দুল বারী
১৩. মীর শাহে আলাম
১৪. জোনায়েদ সাকি
১৫. ইশরাক হোসেন
১৬. ফারজানা শারমিন
১৭. শেখ ফরিদুল ইসলাম
১৮. নুরুল হক
১৯. ইয়াসের খান চৌধুরী
২০. ইকবাল হোসেইন
২১. এম এ মুহিত
২২. আহমেদ সোহেল মঞ্জুর
২৩. ববি হাজ্জাজ
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্ভাব্য মন্ত্রীদের আনতে ৪৯টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নতুন মন্ত্রিসভার আকার ৫০ সদস্যের কাছাকাছি হতে পারে বলে আগে থেকেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও আগ্রহ দেখা গেছে। 

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় আসছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট নিয়মিত ফ্লাইটে পৌঁছেছেন। যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরাও ঢাকায় উপস্থিত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, জাপান, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেইসহ কয়েকটি দেশ রাষ্ট্রদূত পর্যায়ে প্রতিনিধিত্ব করবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে বিএনপি দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে। সেই ফলাফলের ভিত্তিতেই দলটি সরকার গঠন করছে। সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন প্রশাসনিক কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি নতুন মুখ ও টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সূত্র বলছে, প্রশাসন ও নীতিনির্ধারণে রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর লক্ষ্যেই এই কাঠামো নির্ধারণ করা হয়েছে। শপথ গ্রহণ শেষে মন্ত্রিসভার দপ্তর বণ্টনের ঘোষণা দেওয়া হতে পারে। কোন মন্ত্রী কোন মন্ত্রণালয় পাবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শপথের পর জানানো হবে।
...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top