বেপজায় ৯৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ৯ ফেব্রুয়ারি

Sanatan Patra
বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন  (বেপজা) তাদের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগের মাধ্যমে মোট ৯৯ জনকে বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকৌশলী, কম্পিউটার প্রোগ্রামার, টেকনিশিয়ান, গাড়িচালকসহ একাধিক পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন পদে কতজন নিয়োগ:

  • সহকারী প্রকৌশলী (পুর–৬, বিদ্যুৎ–২, যান্ত্রিক–১): ৯ জন
  • সহকারী কম্পিউটার প্রোগ্রামার: ১ জন
  • উপসহকারী প্রকৌশলী (পুর–৩, যানবাহন–১): ৪ জন
  • সাব–স্টেশন অ্যাটেনডেন্ট: ১৫ জন
  • স্টোরকিপার: ২ জন
  • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ৬ জন
  • ড্রাফটসম্যান: ১ জন
  • সার্ভেয়ার: ৪ জন
  • পাম্প অপারেটর: ১০ জন
  • গাড়িচালক: ২৭ জন
  • ডেসপাস রাইডার: ৩ জন
  • প্লাম্বার সহকারী: ২ জন
  • মালী: ১ জন
  • সার্ভিস বয়: ১ জন
  • ইলেকট্রিক হেলপার: ১৩ জন

যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কারিগরি পদগুলোর জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ট্রেড কোর্সের সনদ থাকতে হবে। অফিস সহকারী পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি এবং গাড়িচালক ও ডেসপাস রাইডার পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক।

আবেদনের প্রক্রিয়া ও সময়সূচি: আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের (http://bepza.teletalk.com.bd )  মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

  • আবেদন শুরু: ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা
  • আবেদন শেষ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা

আবেদন ফি: পদভেদে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২২৩ টাকা, ১৬৮ টাকা, ১১২ টাকা অথবা ৫৬ টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করার সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বেপজা  এর নিজস্ব ওয়েবসাইট থেকে জানা যাবে।

...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top