জয়ের বিন্দু বীজ
কবি পরিচিতি :
উত্তম অরণ একজন সমকালীন বাংলা কবি, যিনি জীবনের বাস্তব অভিজ্ঞতা, ব্যর্থতা থেকে শিক্ষা এবং আত্মগঠনের বিষয়গুলোকে সহজ ভাষায় ফুটিয়ে তোলেন। তার কবিতায় থাকে আত্মবিশ্বাস, সংগ্রাম ও আশার শক্তিশালী উপস্থিতি।
কবিতা: জয়ের বিন্দু বীজ
কবি : উত্তম অরণ
আমি বারবার ঝুঁকি নেই,
অচেনা পথেই পা বাড়াই,
বারবার ভেঙে পড়ি তবু
নিজেকেই আবার গড়তে চাই।
হারতে হারতেই বুঝি জীবন
কোন দিকে ডাকে নিঃশব্দে,
কোন ভুলে আমি থমকে যাই
কোন স্বপ্ন ভাঙে অভ্যন্তরে।
কেউ তো শেখায় না পথ চলা,
ভুলগুলোই শিক্ষক হয়—
রক্তাক্ত সেই অভিজ্ঞতায়
নতুন সাহস জন্ম লয়।
শিখতে শিখতেই দিই নিজেকে,
সময়কে দিই একটু ঋণ,
হয়তো হারেই লুকিয়ে থাকে
আগামীর জয়ের বিন্দু বীজ।
তাই আজও থামি না আমি,
ঝুঁকি নেবো আবারও ঠিক—
হয়তো এই হারার ভেতরেই
লেখা, জীবনের সঠিক দিক।
@১৭ এপ্রিল, ২০২৬
প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬
আপডেট: ২২ এপ্রিল, ২০২৬
বাংলা মুক্তছন্দ কবিতা "জয়ের বিন্দু বীজ" যেখানে ব্যর্থতা, ঝুঁকি ও শেখার মধ্য দিয়ে জীবনের সঠিক পথ খুঁজে পাওয়ার গল্প তুলে ধরা হয়েছে। | Bengali free verse poem about growth through failure and finding the right path in life.
জয়ের বিন্দু বীজ - উত্তম অরণ | বাংলা মুক্তছন্দ কবিতা | Joyer Bindu Beej Poem by Uttam Aran
বাংলা কবিতা, মুক্তছন্দ কবিতা, উত্তম অরণ, জয়ের বিন্দু বীজ, Bengali poem, free verse poem, Uttam Aran poem