সনাতনপত্র ডেক্স
প্রযুক্তি সংবাদ
ফেইসবুক ও ইনস্টাগ্রামের কনটেন্ট নির্মাতারা এখন থেকে তাদের রিলস ভিডিওতে সরাসরি পণ্য কেনার লিংক যোগ করতে পারবেন। নতুন এই সুবিধায় একটি ভিডিওতে সর্বোচ্চ ৩০টি আলাদা পণ্যের লিংক যুক্ত করা যাবে।
প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, মেটার এই পদক্ষেপ মূলত লাইফস্টাইল নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের জন্য বড় আশীর্বাদ হতে পারে। কারণ তারা সাধারণত ফলোয়ারদের কেনাকাটার ওপর ভিত্তি করে আয় করেন।
এতদিন নির্মাতাদের জন্য তাদের ফলোয়ারদের অন্য কোনো প্ল্যাটফর্মে পাঠানোর সুযোগ সীমিত ছিল। ফলে তারা ‘লিংক ইন বায়ো’ ধরনের থার্ড পার্টি পরিষেবার ওপর নির্ভর করতেন। এখন সরাসরি রিলস ভিডিওতেই পণ্যের লিংক দেওয়া যাবে।
ফেইসবুক নির্মাতাদের ক্ষেত্রে সীমাবদ্ধতা হচ্ছে তারা কেবল অ্যামাজনের মতো মার্কেটপ্লেস পার্টনারদের পণ্যই ট্যাগ করতে পারবেন। অন্যদিকে ইনস্টাগ্রামে আরও বিস্তৃত সুযোগ থাকবে।
মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, আপাতত এসব লিংকের মাধ্যমে হওয়া বিক্রি থেকে কোম্পানি কোনো কমিশন বা ভাগ নিচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, ব্যবহারকারীদের কেনাকাটার তথ্য মেটা তাদের বিজ্ঞাপন ব্যবসাকে আরও শক্তিশালী করতে কাজে লাগাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন টিকটক ও ইউটিউব শর্টসের সঙ্গে প্রতিযোগিতায় মেটাকে আরও এগিয়ে নেবে। তবে ঝুঁকিও আছে—যদি নির্মাতারা অতিরিক্ত পণ্য প্রচার শুরু করেন তবে দর্শকরা বিরক্ত হতে পারেন।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপে কনটেন্ট নির্মাতাদের আয় বাড়বে, ব্র্যান্ডগুলোর জন্য নতুন বাজার তৈরি হবে এবং মেটার প্ল্যাটফর্মগুলোতে শপিং কার্যক্রম আরও জনপ্রিয় হবে।

প্রকাশ তারিখ: ২৬ মার্চ ২০২৬
...