সনাতন পত্র ডেস্ক
চাকরি বিষয়ক প্রতিবেদন
বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কক্সবাজার, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য এই নিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। তিনটি পদে মোট ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে এবং প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে আগ্রহী প্রার্থীরা এই ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ মার্চ ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থীদের সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।
সাক্ষাৎকারে অংশ নিতে হলে প্রার্থীদের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত সনদের মূল কপি ও ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা আনতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ মার্চ ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থীদের সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।
পদের বিবরণ ও বেতন
| পদের নাম | পদসংখ্যা | যোগ্যতা | বেতন |
| শাখা ব্যবস্থাপক | ১০ | স্নাতকোত্তর পাস ও ২ বছরের অভিজ্ঞতা | ৪১,৪০৫ টাকা |
| ঋণ ও উন্নয়ন কর্মকর্তা (অভিজ্ঞ) | ২৫ | স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং ১ বছরের অভিজ্ঞতা | ২৯,৩৪৭ – ৩০,৮১৫ টাকা |
| ঋণ ও উন্নয়ন কর্মকর্তা (অনভিজ্ঞ) | ২৫ | স্নাতক বা স্নাতকোত্তর পাস | শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা, স্থায়ী হলে সর্বোচ্চ ৩০,৮১৫ টাকা |
যোগ্যতা ও বয়সসীমা
আবেদনকারীদের বয়স ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণকারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আগ্রহী প্রার্থীরাই এই নিয়োগে অংশ নিতে পারবেন।বিশেষ শর্ত
ধূমপায়ী এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই নিয়োগের জন্য আবেদন না করার জন্য বলা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নিজ পরিবারে বাল্যবিবাহ প্রতিরোধে অঙ্গীকার করতে হবে। এছাড়া শাখা ব্যবস্থাপকদের নিজস্ব মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক। উন্নয়ন কর্মকর্তাদের সাইকেল বা মোটরসাইকেল থাকতে হবে। সাইকেল থাকলে চাকরিতে যোগদানের ছয় মাসের মধ্যে মোটরসাইকেল কিনতে হবে।সাক্ষাৎকারের স্থান
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত দিনে নিচের যেকোনো একটি কেন্দ্রে উপস্থিত হতে হবে।| কেন্দ্র | ঠিকানা |
| কক্সবাজার কেন্দ্র | বাসা নং-৭৫, লাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজার |
| কুমিল্লা কেন্দ্র | বাড়ি নং-২৮৮ (ইসলাম মঞ্জিল), পশ্চিম বাগিচাগাঁও, কুমিল্লা |
সুযোগ-সুবিধা
নির্বাচিত কর্মীরা স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা পাবেন। নারী কর্মীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা রয়েছে। এছাড়া পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকার সুবিধাও দেওয়া হয়।
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬
...