নির্বাচনের আগে তড়িগড় করে পুলিশের ১৫৩ কর্মকর্তা পদোন্নতি

Sanatan Patra
সরকারি কর্ম কমিশন পিএসসি ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট পদে কর্মরত মোট ১৫৩ জন কর্মকর্তা ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতির অনুমোদন দেওয়া হয়। বিষয়টি সোমবার প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১০০ জন কর্মকর্তা। একই সঙ্গে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ৪৭ জন কর্মকর্তা।

এ ছাড়া পুলিশ সার্জেন্ট পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন আরও ৬ জন কর্মকর্তা।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন এবং তাদের চাকরিজীবনের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতেই এই পদোন্নতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে পুলিশের এই ১৫৩ কর্মকর্তার পদোন্নতির বিষয়টি প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top